মুন্সিগঞ্জে ৪০০ ইয়াবা থেকে মিলল সূত্র, রাতে ধরা পড়ল আরও ১৪০০ পিস
75

মুন্সিগঞ্জ, ১১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

মনির হালদারের বাড়ির সামনের সড়ক থেকে রাসেল আকন্দ (৩১) ও লিটু খান (৬৫) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি সদর উপজেলার মূলচর এলাকার বাসিন্দা।

পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে টংগিবাড়ীর মূলচর এলাকায় আরেকটি অভিযান চালায় ডিবি।

পুলিশের দাবি, দ্বিতীয় অভিযানে সজিব খানের মুদি দোকানের সামনে থেকে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ পিস ইয়াবা। মনির হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাইনবোর্ড এলাকার একটি আবাসিক ভবনে বসবাস করেন।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই দফা অভিযানে মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ