মুন্সিগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে নারী খুন! ডোবায় মিললো হাত-পা বাঁধা মরদেহ
146

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতরা।

আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।

পরিবারের বরাতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল বিকালে কয়েক অজ্ঞাত ব্যক্তি বাসা থেকে ওই নারীকে ডেকে নিয়ে যান। রাতে খোজাখুজির পরও তার হদিস মেলেনি। আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ডোবায় ভেসে উঠে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ