সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
1

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ সৈয়দ জামাল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার খাস মহল বালুচর এলাকায় মাদীনাতুল কওমী মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার বাসিন্দা সৈয়দ আক্তার হোসেনের ছেলে সৈয়দ জামাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ