মুন্সিগঞ্জে দিতে এসে ২,৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
1

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক পৌঁছে দিতে এসে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন—গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়ার মো. সাকিবুল হাসান (২৭) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী এলাকার মো. মতিন (৫৫)।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গজারিয়া থানার লস্করদী মধ্যপাড়ায় অভিযান চালায় মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় আক্তার হোসেনের জায়গায় সাকিবুল হাসানের ভাড়া করা গ্যারেজের সামনের ফাঁকা জায়গা থেকে তাকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়ার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পাকা রাস্তার ওপর থেকে মো. মতিনকে আরও ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মতিনের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে।

এসপি জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ