মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে হাতপাখার প্রার্থী মিশন ফকির চিশতী
২১

মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মিশন ফকির চিশতী। তিনি ওই এলাকার পরিচিত ব্যক্তিত্ব সালামত ফকিরের সন্তান।

নির্বাচন সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডের পূর্বশিল মন্দির এলাকাসহ পুরো ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন এবং সমর্থন ও দোয়া চাইছেন।

মিশন ফকির চিশতী সততা, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশিল মন্দির এলাকার সন্তান মিশন ফকির চিশতী এলাকায় পরিচিত মুখ।

ইসলামি আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে তিনি ওয়ার্ডের ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পৌরসভার দক্ষিণ ইসলামপুর, যোগিনী ঘাট ও পূর্ব শিলমন্দি এলাকা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ড।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ