মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই তরুণ আটক
149

মুন্সিগঞ্জ, ৫ জুলাই, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ইয়াবা সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজনই বয়সে তরুণ।

আজ সোমবার (৫ জুলাই) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর বাজারঘাট এলাকার ফাতেমা ষ্টোর মুদি দোকানের সামনে থেকে ২০ পিছ ইয়াবাসহ তাদের আটক করে গজারিয়া থানা পুলিশ।

আটকরা হলেন, রসুলপুর এলাকার হারুন অর রশিদ এর ছেলে সিফাত আল হাসনাত (২৩) ও একই এলাকার আরশাদ আলী’র ছেলে বাকী বিল্লাহ (২১ )।

গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ