মুন্সিগঞ্জের শ্রীনগরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ৪০ টি ভূমিহীন পরিবারের মানববন্ধন
146

মুন্সিগঞ্জ ১৮ ডিসেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ৪০ টি ভুমিহীন পরিবার।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহন কারীরা জানান, শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বাগানবাড়ী এলাকার সাইদুল ও অহিদুল গং টাকার বিনিময়ে প্রায় ৪০ টি পরিবারের কাছে দখল বুঝিয়ে দেয়। দখল পেয়ে সরকারী জমিতে প্রায় ৩৫ বছর ধরে ভিটে মাটিহীন ৪০ টি পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে কেউ কেউ সরকারের কাছ থেকে লিজ নিয়ে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। বাকীরা সরকারের কাছ থেকে লিজ পাওয়ার জন্য স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে।

ওই এলাকার কদম আলী সর্দারের ছেলে জহির সর্দার জানান, তারা সাইদুল ও অহিদুল গংদেরকে টাকা পরিশোধ করে প্রায় ৩৩ বছর আগে দখল বুঝে নিয়ে সরকারের কাছ থেকে লিজ নেন। তাদের ভিপি কেস নং ১৩/৮৬। তারা হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। তারপরও ভূমিদস্যুরা তাদেরকে এখন সরকারী জায়গা ছেড়ে দিতে বলছে। জায়গা না ছাড়ায় তারা সরকারী সার্ভেয়ারের মাধ্যামে বসানো সীমানা পিলার উপড়ে ফেলেছে।

কে এম রাজু জানান, তিনি ওই চক্রটির কাছ থেকে দখল কিনে নিজের নামে লিজ নবায়ন করে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। তারপরও তারা ৩ দিন পূর্বে তার জমিতে কাজ করার জন্য দিন মজুর লাগিয়ে দেয়।

এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল সর্দার বলেন তারা ভূমিদস্যু নন এবং মানববন্ধনে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ