মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে যাত্রী ছাউনী দখল করে স্থাপনা নির্মাণের পায়তারা
144

মুন্সিগঞ্জ ১৮ ডিসেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের একমাত্র যাত্রী ছাউনীটি ভেঙ্গে ফেলা হয়েছে।

সেখানে একটি প্রভাবশালী মহল স্থাপনা তৈরী করে বিক্রির পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে করে যাত্রী ছাইনির দক্ষিন পাশের জায়গার মালিকরা তাদের জায়গা বেদখল হওয়ার শংকায় রয়েছে।

স্থানীয় এবং বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বালিগাঁও বাজারের এটিই একমাত্র যাত্রী ছাউনী। রুবেল হোসেন ঢালী নামের প্রভাবশালী ব্যক্তি যাত্রী ছাউনী ভেংগে ফেলার টেন্ডার পায় জেলা পরিষদ থেকে। তার পর রুবেল ওই যাত্রী ছাউনিটি ভেংগে ফেলে এবং যাত্রী ছাউনীর সামনের রাস্তায় টিন দিয়ে আড়াল তৈরী করে। সেই টিনের বেড়ার আড়ালেই যাত্রী ছাউনীর স্থলে স্থাপনা তৈরীর কাজ চালাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী ও পার্শ্ববর্তী জায়গার মালিকরা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনীর পিছনের জায়গাটা দখলের চেষ্টা করে আসছিলো রুবেল ঢালী। এতদিন যাত্রী ছাউনীর কারনে পিছনের জায়গা দখলে নিতে পারেনি। এখন যাত্রী ছাউনী ভেঙ্গে ফেলার কারনে দুশ্চিন্তা বেড়ে যায় পার্শ্ববর্তী জায়গার মালিকদের। শুধু তাই নয় রুবেল ঢালী ভূয়া মৌজা,দাগ খতিয়ান ব্যবহার করে যাত্রী ছাউনি এবং ছাউনীটির পিছনের জায়গাগুলোও লিজের নামে দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে বালিগাঁও বাজারে গিয়ে দেখা যায়, যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেলা হয়েছে। পাশাপাশি পুরো যাত্রী ছাউনির জায়গাটা রাস্তার পাশের অংশে টিনের উচু বেড়া দিয়ে আড়াল করে রাখা হয়েছে। ভিতরে চলছে স্থাপনা তৈরীর নানা প্রস্তুতি।

দখলের বিষয়টি অস্বীকার করে রুবেল ঢালী বলেন, আমি জেলা পরিষদ থেকে যাত্রী ছাউনিটি ভেংগে ফেলার টেন্ডার নিয়েছি। এখানে কোন স্থাপনা তৈরী করছিনা। কারো জায়গা দখলের কোন কারন নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বলেন, ‘শুনেছি যাত্রী ছাউনিটি ভেংগে ফেলার অনুমতি দিয়েছে জেলা পরিষদ । তবে দখল করে বিক্রির কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ