মিরকাদিমে আ. লীগ কর্মী হত্যাকান্ডে জড়িতদের ‘ফাঁসির দাবি’তে শোক ও প্রতিবাদ সভা
118

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে আওয়ামী লীগের কর্মী ফিরোজ (৩৫) হত্যাকান্ডে জড়িতদের ‘ফাঁসির দাবি’তে শোক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ মার্চ) মিরকাদিমের মিরাপাড়া এলাকায় নিহত ফিরোজ (৩৫) এর বাড়ির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা এ ঘটনায় জড়িত নেপথ্যের নায়কদের কথা উল্লেখ করে তাদের ফাঁসি দাবি করেন।

আরও পড়ুন: মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় আ. লীগ কর্মী নিহত

কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, মিরকাদিম পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, কাউন্সিলর রহিম বাদশা, কাউন্সিলর আওলাদ হোসেন, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেকান্দর হোসেন, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জনি প্রমুখ।

আরও পড়ুন: মিরকাদিমে আ. লীগ কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ, কাল দোকানপাট বন্ধের ঘোষণা

উল্লেখ্য, গত ৫ মার্চ মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফিরোজ (৩৫) নিহত হয়। নিহত ফিরোজ মিরকাদিমের মিরাপাড়া এলাকার মৃত রব ফকির এর পুত্র। সে স্থানীয় বিবদমান আওয়ামী লীগের দুই গ্রুপের রাজনীতিতে মনসুর আহমেদ কালাম সমর্থক হিসেবে পরিচিত। এ ঘটনায় পরদিন ৬ মার্চ সন্ধ্যায় ফিরোজের সহকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরকাদিমের সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন কে দায়ী করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলের সময় তারা সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের বাসায় হামলা ও তার সমর্থক কয়েকজনকে মারধর করে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালায়। এ ঘটনায় একটি মামলা হয়।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ