বাজারের ব্যাগে ছিলো ৫ কেজি গাঁজা, মুন্সিগঞ্জে দিতে এসে ডিবির হাতে ধরা ২ জন
37

মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্লাস্টিকের বাজারের ব্যাগে করে গাঁজা নিয়ে মুন্সিগঞ্জে এসে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তাঁদের কাছ থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার গেন্ডারিয়া এলাকার মো. কামরুল হাসান রবিন (৩৩) এবং মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার আরিয়ল এলাকার মো. শান্ত ইসলাম (২৮)।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তির হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে আকাশি রঙের পলিথিনে মোড়ানো গাঁজার পোটলা পাওয়া যায়। পরে কামরুল হাসান রবিনের কাছ থেকে ৩ কেজি এবং শান্ত ইসলামের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ