পদ্মায় বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই ট্রলার ডুবি
194

মুন্সিগঞ্জ, ১৬ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ডহরী গুদারাঘাট সংলগ্ন পদ্মার শাখা নদীতে কোরবানির গরুবাহী একটি ট্রলার বাল্কহেডের (এম বি মোল্লা-১) ধাক্কায় ডুবে গেছে। ট্রলারটিতে ৩০ টি গরু ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শুক্রবার (১৬ জুলাই) বেলা ১ টা’র দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীর ডহরী গুদারাঘাট অংশে এ ঘটনা ঘটে।

জানা যায়, ট্রলারটি সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটি কোরবানির হাটের দিকে যাচ্ছিলো। পরে স্থানীয়রা জীবিত অবস্থায় ২৪টি গরু তীরে উঠাতে সক্ষম হয়। তবে গরুবাহী ট্রলারটি এখানো উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছেন।

মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, এ ঘটনায় ১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৫টি। এছাড়া ২৪ টি জীবিত গরু উদ্ধার করা গেছে। ট্রলারের ড্রাইভার সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। কেউ নিখোঁজ নেই।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ