দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল
110

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এতে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলই অপরিবর্তিত রাখা হয়েছে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল ঘোষণার কথা জানানো হয়।

আগামী ৩০ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়।

দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ