দিঘিরপাড় মাছ বাজার থেকে ১৩০ কেজি জাটকা ইলিশ জব্দ, মাদ্রাসায় বিতরণ
394

মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে আজ মঙ্গলবার সকাল ৭টায় মুন্সিগঞ্জের দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাড়ি।

এসআই (নিরস্ত্র) পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়মিত জাটকা নিধনবিরোধী অভিযানের অংশ হিসেবে এই মাছগুলো উদ্ধার করে।

পরে একই এলাকার কামারখাড়া ফাজিল ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও এতিমখানার সুবিধাভোগীদের মাঝে এই জব্দকৃত জাটকা ইলিশ বিতরণ করা হয়।

এসআই পরিতোষ চন্দ্র সরকার জানান, “জাটকা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাছ যাতে নষ্ট না হয়, সেজন্য তাৎক্ষণাৎ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ