টিকা নেওয়ার পরও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত এমপি এমিলি
144

মুন্সিগঞ্জ, ৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসের টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

গতকাল বুধবার (৭ জুলাই) দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজেটিভ আসে।

সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সহকারি মাহবুবুর রহমান টিটু ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর আগে গত বছরের ডিসেম্বরের ১ তারিখে তিনি করোনায় আক্রান্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারীতে তিনি ভারতের সেরাম কোম্পানির করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

মাহবুবুর রহমান টিটু সংসদ সদস্যের বরাতে জানিয়েছেন, তিনি মুন্সিগঞ্জ-২ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ