টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
মুন্সিগঞ্জ জেলা শাখার অধীনস্থ টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কে এ তথ্য জানানো হয়েছে। তবে কমিটি স্থগিতের কোন কারন ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ধারনা করা হচ্ছে সাম্প্রতিক কালের জেলা ছাত্রলীগ অাহুত কয়েকটি কর্মসূচি পালনে ব্যার্থতার কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল জানান, সংগঠনের নীতিমালা ভেঙে বিভিন্ন ব্যাক্তিগত কাজে নিজেদের ব্যাস্ত রাখা এবং জেলা ছাত্রলীগের নির্দেশ না মানায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
206
মুন্সিগঞ্জ জেলা শাখার অধীনস্থ টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কে এ তথ্য জানানো হয়েছে।
তবে কমিটি স্থগিতের কোন কারন ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ধারনা করা হচ্ছে সাম্প্রতিক কালের জেলা ছাত্রলীগ অাহুত কয়েকটি কর্মসূচি পালনে ব্যার্থতার কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল জানান, সংগঠনের নীতিমালা ভেঙে বিভিন্ন ব্যাক্তিগত কাজে নিজেদের ব্যাস্ত রাখা এবং জেলা ছাত্রলীগের নির্দেশ না মানায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।









