টংগিবাড়ীতে দুঃস্থদের মাঝে লেপ বিতরণ
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়িার কাজী ওয়াহিদের ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে লেপ বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার কামারখাড়া বাজার এলাকায় স্থানীয় শতাধিক দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে এসব লেপ বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ জানান, বিগত ২০০১সাল থেকে উপজেলা ব্যাপি লেপ বিতরণ করে আসছি। এপর্যন্ত ২৫হাজার লেপ বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবছরও লেপ বিতরণ শুরু হলো। উপজেলার সব কয়টি ইউনিয়নে লেপ বিতরণ করা হবে। লেপ বিতরণীতে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডিএম বেলায়েত হোসেন শাহীন, সমাজসেবক অনিক হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক...
২৩৬
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়িার কাজী ওয়াহিদের ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে লেপ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার কামারখাড়া বাজার এলাকায় স্থানীয় শতাধিক দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে এসব লেপ বিতরণ করা হয়।
সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ জানান, বিগত ২০০১সাল থেকে উপজেলা ব্যাপি লেপ বিতরণ করে আসছি। এপর্যন্ত ২৫হাজার লেপ বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবছরও লেপ বিতরণ শুরু হলো। উপজেলার সব কয়টি ইউনিয়নে লেপ বিতরণ করা হবে।
লেপ বিতরণীতে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডিএম বেলায়েত হোসেন শাহীন, সমাজসেবক অনিক হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








