গজারিয়ায় ব্রিজ থেকে লাফ দিয়ে তরুণীর অাত্মহত্যার চেষ্টা
126

মুন্সিগঞ্জে গজারিয়ায় মেঘনা সেতু থেকে সানজিদা (১৮) নামের এক তরুণী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

চেষ্টাকারী সানজিদা কুমিল্লা দাউদকান্দি উপজেলার সিংগুলা পুকুরপাড় গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে।

জানাযায়, বুধবার সন্ধ্যার দিকে, তরুণী সানজিদা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে মেঘনা সেতু থেকে নদীতে লাফ দেয়।

এসময় মেঘনা ২য় সেতু নির্মান কাজে নদীতে নিয়োজিত সদস্যরা তাৎক্ষনিকভাবে তরুণীকে নদী থেকে তুলে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপপরিদর্শক এসআই শাহিদুল ইসলাম জানান, সানজিদা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন এবং আশংকামুক্ত।

কিন্ত কি কারনে এই তরুণী নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেতে চেয়েছে, সে কারন এখনো পর্যন্ত জানা যায়নি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ