আমার বিক্রমপুর ওয়ার্ল্ড কাপ ফটোফেস্ট বিজয়ী ৫ জন
28

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘আমার বিক্রমপুর’, ‘Khadija Grace’ এবং ‘Capture Memories Photography’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড কাপ ফটোফেস্ট বিজয়ী ৫ জন পাওয়া গেছে।

৫ জনের মধ্যে প্রথম হওয়া ছবিটি পেয়েছে ৫ হাজার ৭’শ কমেন্টস, দ্বিতীয় ছবিটি ৫ হাজার, তৃতীয়টি ২ হাজার ৪’শ, চতুর্থটি ২ হাজার ৩’শ এবং পঞ্চমটি ২ হাজার ১’শ।

গত সোমবার (২২ জুন) সরকারি হরগঙ্গা কলেজে হয় ‘ওয়ার্ল্ড কাপ ফটোফেস্ট’। যেখানে অংশ নেন প্রায় ২০ জন। ছবিগুলো পোস্ট করা হয় আমার বিক্রমপুরের পেজ থেকে। সেখান থেকে সর্বোচ্চ কমেন্টসপ্রাপ্ত ৫জনকে নির্ধারণ করা হয়।

বিজয়ীদের দেয়া হবে- পছন্দমত দলের ১টি করে জার্সি ও ১টি স্পেশাল সানগ্লাস। বিজয়ীদের আজকের মধ্যে পছন্দ জানিয়ে ০১৭১৬৭৭৯৮৪৮ নম্বরে WhatsApp-এ নাম ও মোবাইল নম্বর লিখে এসএমএস করতে হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ