৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, মুন্সিগঞ্জেও আতঙ্কিত মানুষ
মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে প্রায় ৩০ সেকেন্ড ব্যাপী ভূমিকম্প অনুভূত হয় মুন্সিগঞ্জে। আমার বিক্রমপুরের নিজস্ব ধারণকৃত ভিডিওতে এই উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
এখন পর্যন্ত পাওয়া নির্ভরশীল তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জে ভূমিকম্পের আনুমানিক তীব্রতা ছিলো ৫ দশমিক ২ মাত্রার।
জেলা সদরসহ বিভিন্ন এলাকায় তীব্র ঝাঁকুনিতে এই ভূমিকম্প অনুভূত হয়। এসময় অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।


