২ মাস আগে ২২০০ ইয়াবাসহ আটকের পরও জামিন, এবার মুন্সিগঞ্জ ডিবি ধরলো আরও ৪০০ সহ
৫৮০

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশের দাবি, শরীফ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে প্রায় দুই মাস আগে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। ওই মামলায় জামিনে বের হওয়ার পর আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হলেন তিনি।

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফ দেওয়ান মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পশু হাসপাতালের পশ্চিম পাশের বাসিন্দা আব্দুল হাই দেওয়ানের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ