সিরাজদিখানের রাজানগরে হেফাজতের হামলায় ঘর-বাড়ি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে ডিসি, এসপি, এমপি
মুন্সিগঞ্জ, ৩০ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে নির্বিচারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট মৃণাল কান্তি দাস। আরও পড়তে পারেন: সর্বশেষ পরিস্থিতি: হেফাজত তান্ডবের পর এখনো থমথমে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর, নয়ানগর, বাঐখোলা, তেঘরিয়া গ্রামের ৯ টি বাড়ি পরিদর্শন করেন ও ভুক্তভোগীদের...
138
মুন্সিগঞ্জ, ৩০ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে নির্বিচারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট মৃণাল কান্তি দাস।
আরও পড়তে পারেন: সর্বশেষ পরিস্থিতি: হেফাজত তান্ডবের পর এখনো থমথমে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর
আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর, নয়ানগর, বাঐখোলা, তেঘরিয়া গ্রামের ৯ টি বাড়ি পরিদর্শন করেন ও ভুক্তভোগীদের সাথে কথা বলেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, ভাইস চেয়্যারমান মঈনুল হাসান নাহিদ, মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল, রাজনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন হাদী, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়্যারমান এসএম সোহরাব হোসেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।




