সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া
21

মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

জানা যায়, জেলার বিভিন্ন থানার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ছয়টি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় গজারিয়া থানা ও সিরাজদিখান থানা। শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গজারিয়া থানা ৫০ পয়েন্ট এবং সিরাজদিখান থানা ২২ পয়েন্ট অর্জন করে। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে সিরাজদিখান থানাকে পরাজিত করে গজারিয়া থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সিগঞ্জ পৌর প্রশাসক মৌসুমি মাহবুব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের মতো আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ ধরনের জনসম্পৃক্তমূলক আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্বও বৃদ্ধি পাবে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ