সিপাহীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট হেডকোয়ার্টার) এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় থেকে স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী দেড় হাজার কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পি বি আই মুন্সিগঞ্জের এস পি আনোয়ারুল হক খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, মুন্সিগঞ্জ জেলা মৎসজীবী লীগ এর সাধারণ সম্পাদক রাসেল পোদ্দার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি রনি শেখ, জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ বেপারী, আওয়ামী লীগ নেতা শামীম বেপারী, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, ছাত্রলীগ নেতা পলাশ বেপারী প্রমুখ।





