১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:২৮
সিপাহীপাড়ায় প্রধান সড়কের পাশে ময়লার ভাগার, দেখার কেউ নেই
খবরটি শেয়ার করুন:
30

মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় ঢাকা-টংগিবাড়ী প্রধান সড়কের পাশে দেদারছে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে স্থানীয় ব্যবসায়ীরা।

এতে পরিবেশ দূষনের পাশাপাশি সৌন্দর্য হারাতে বসেছে সিপাহীপাড়া চৌরাস্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায় সিপাহীপাড়া চৌরাস্তায় অবস্থিত ফুলের দোকানগুলোর সকল বর্জ্য ফেলা হচ্ছে রাস্তার পাশে। এছাড়া খোলামেলা পরিবেশে বিক্রি হচ্ছে ফার্মের মুরগী। সাথেই একটি খাবারের রেষ্টুরেন্ট। তাতে কোন ভ্রুক্ষেপ নেই। সবাই মিলেমিশে ময়লা ফেলে স্তুপ করে ফেলেছে রাস্তার সাইডে।

এদিকে এই রাস্তায় যানজট চলাচলের পরিমাণ বেরে যাওয়ার দিনের বেশিরভাগ সময়েই সিগনাল থাকে। সিগনালের সময় ময়লা অাবর্জনার দূর্বিষহ গন্ধ সহ্য করতে হয় সাধারণ মানুষের। অার পায়ে হেটে চলা তো অসহ্য যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় পথচারী রুবেল ইসলাম বলেন, এভাবে গুরুত্বপূর্ণ ও জন চলাচলের রাস্তার উপর ময়লা ফেলার বিষয়টি সবাই দেখেও দায় এড়িয়ে যায়। তাই এ বিষয়ে তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট এর ভূমিকা অাশা করেন।