সামস নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
১৮৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কাজির পাগলা এ.টি. ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সামস নূর ফাউন্ডেশন পক্ষ থেকে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ১ম স্থান, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী ১৮ জন শিক্ষার্থীকে এই বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় কাজির পাগলা এ.টি. ইনস্টিটিউশনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামস নূর ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুর ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বৃত্তি প্রদান ছাড়াও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করবেন। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে এ প্রক্রিয়া চালু রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিতোষ বিশ্বাস, সামস নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম হারুন অর রশিদ, মো. নুরুল ইসলাম, সামসুজ্জামান শামিম, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ