সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানালেন মুন্সিগঞ্জের সাংবাদিকরা
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় তারা গণমাধ্যম সংস্কার কমিশন কতৃক প্রস্তাবিত সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের জগধাত্রীপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি হয়। এতে সাবেক ও বর্তমান সাংবাদিক নেতৃবৃন্দছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
153
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
এসময় তারা গণমাধ্যম সংস্কার কমিশন কতৃক প্রস্তাবিত সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের জগধাত্রীপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি হয়।
এতে সাবেক ও বর্তমান সাংবাদিক নেতৃবৃন্দছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।





