সহকর্মীর ঘুষিতে মুন্সীগঞ্জের এক গার্মেন্টস কর্মী নিহত
106

নিজস্ব প্রতিবেদক: সহকর্মীর ঘুষিতে শরীফ (২৩) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। তারা বাড়ী মুন্সীগঞ্জের বাশেনচরে। তার পিতার নাম আব্দুল বারেক। এ ঘটনায় একজনকে গ্রেফতার ও চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার নারায়নগঞ্জের করিম মার্কেটের সিয়াম ফ্যাশন নামে এক মিনি গার্মেন্টের ভেতরে গান শোনা নিয়ে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া নারায়নগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে সিয়াম ফ্যাশনের ভেতরে মোবাইলে গান শুনছিলেন শরীফ। এ সময় সহকর্মী জামান রোজার কথা বলে গান বন্ধ করতে বলেন। শরীফ গান বন্ধ না করে উল্টো গালমন্দ করতে থাকেন। তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে একে অপরকে কিল-ঘুষি মারেন। এতে শরীফ মাটিতে পড়ে যান। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর জামানকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য রাকিব (১৬), মিজান (১৭), সাদ্দাম (২৭) ও সোহাগকে (২৫) আটক করা হয়েছে। তারা সবাই সিয়াম ফ্যাশনের শ্রমিক।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ