সভাপতি মিজান, সম্পাদক জহির: গজারিয়া উপজেলা ছাত্রদলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা
১৫২

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মো. মিজানুর রহমান (মিজান) সভাপতি এবং জহির ফরহাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তৌফিক আহমেদ সাজ্জাদ। সহসভাপতি হিসেবে রয়েছেন কাউছার আহমেদ, মাহিবুল্লাহ, শাহ নেওয়াজ শিহাব ও মো. রায়হান।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জিহান খান লিখন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. ফারুক হোসেন ও মাসরুফ সাফিন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. দাইয়ানকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. বাইজিদ এবং দপ্তর সম্পাদক হয়েছেন মাসুম চালী।

জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঘোষিত এ কমিটির মধ্য দিয়ে গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ