সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলন এই মাসেই
চলতি মে মাসের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলন করতে বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ২৮এপ্রিল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গতকাল ফেইসবুকে প্রকাশ করা হয়। এতে বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তবে দীর্ঘ ২বছর গঠনতন্ত্রের বাইরে গিয়ে তিনি নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিলেও তার কোন সুরাহা করেনি বাংলাদেশ ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল বলেন, দ্রুতই সদর উপজেলা শাখার তারিখ নির্ধারণ করা হবে।
151
চলতি মে মাসের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলন করতে বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গত ২৮এপ্রিল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গতকাল ফেইসবুকে প্রকাশ করা হয়।
এতে বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তবে দীর্ঘ ২বছর গঠনতন্ত্রের বাইরে গিয়ে তিনি নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিলেও তার কোন সুরাহা করেনি বাংলাদেশ ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল বলেন, দ্রুতই সদর উপজেলা শাখার তারিখ নির্ধারণ করা হবে।









