শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের মাস্ক বিতরণ
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) শোকাবহ আগস্ট উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ ও কোভিড-১৯ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এড. সোহানা তাহমিনার উপস্থিতিতে সদর উপজেলার লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, সুপারমার্কেট, মুক্তারপুর, পুরনো ফেরিঘাট, পঞ্চসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। মাস্ক বিতরণী কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, এড. হাছান মৃধা, এড. আবু হানিফ হিরা, এড. মোহাম্মদ হোসেন শেখ, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা প্রমুখ।
49
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শোকাবহ আগস্ট উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ ও কোভিড-১৯ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এড. সোহানা তাহমিনার উপস্থিতিতে সদর উপজেলার লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, সুপারমার্কেট, মুক্তারপুর, পুরনো ফেরিঘাট, পঞ্চসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
মাস্ক বিতরণী কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, এড. হাছান মৃধা, এড. আবু হানিফ হিরা, এড. মোহাম্মদ হোসেন শেখ, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা প্রমুখ।


