২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:৫৩
শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে ছাত্রলীগের খাবার বিতরণ
খবরটি শেয়ার করুন:
49

মুন্সিগঞ্জ, ৫ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় দুস্থ-পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো. রাফিউ, শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবণ হাওলাদার ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহানের উদ্যোগে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির ৫ম দিনে এই কর্মসূচি পালিত হয়।

আয়োজকরা জানান, শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা দা লিপি ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদ হোসাইন,জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শিপু হাওলাদার,সরকারী হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো:রাব্বি,সদর উপজেলা ছাত্রলীগ নেতা তাওহিদুল ইসলাম সিয়াম প্রমুখ।