শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ৬০ এলাকায়
মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য আগামী শনিবার (৩ অক্টোবর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মুন্সিগঞ্জ জোনাল অফিসের ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—ইদ্রাকপুর, বাগমামুদালীপাড়া (আংশিক), মুন্সিগঞ্জ জোনাল অফিস, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, লঞ্চঘাট, গণপূর্ত কমপ্লেক্স, নয়াগাঁও পূর্বপাড়া, নয়াগাঁও মধ্যপাড়া, গোসাইবাগ, নয়াগাঁও পশ্চিমপাড়া, মিরেশ্বর, মুক্তারপুর, এলাইড কোল্ড স্টোরেজ, মালিরপাথর, পৌরমার্কেট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, ফরাজিবাড়ীর ঘাট, ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক্যাল কলেজ, সুপারমার্কেট, মুন্সিগঞ্জ বাজার, মালপাড়া, জমিদারপাড়া, পুরাতন কাচারী, মসজিদ মার্কেট, কলেজপাড়া, খালইষ্ট, পাঁচঘরিয়াকান্দি, মুন্সিগঞ্জ সদর থানা, শ্রীপল্লী, জগধাত্রীপাড়া, পুলিশ লাইনস, সদর উপজেলা, ফায়ার সার্ভিস, ইয়াজউদ্দিন কলেজ, খাসকান্দি, রমজানবেগ, পূর্ব শীলমন্দির, উত্তর চরমশুরা, দক্ষিণ চরমশুরা, ফুলতলা, টরকি ইসলামপুর, চরঝাপটা, কাউয়াদী, বর্ষারচর, ঢালীগোচর, ফকিরকান্দি, আলীরটেক বাজার, কুয়েতপাড়া, মহনপুরিয়াকান্দি, জসিমনগরসহ নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকা, চরকিশোরগঞ্জ, মধ্যচরহোগলা, চরহোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম, মোল্লারচর ও ফকিরের দোকান পর্যন্ত এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের স্বার্থে নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। এ কারণে সবাইকে বিদ্যুৎ লাইনের কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।





