রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সিগঞ্জের যুবক
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এক যুবক। প্রায় এক বছর ধরে ভাড়াটে সৈন্য হিসেবে যুদ্ধক্ষেত্রে রয়েছেন তিনি। ওই যুবকের নাম মোহন মিয়াজী (২৭)। তিনি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের রেফায়েত উল্লাহ মিয়াজীর ছেলে। খবর নিয়ে জানা যায়, রাজধানী উত্তরার একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে রাশিয়ায় গেলেও পরে সেখান থেকে যোগ দেন যুদ্ধে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশীর প্রাণ হারানোর খবর পাওয়া যায়।
190
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এক যুবক। প্রায় এক বছর ধরে ভাড়াটে সৈন্য হিসেবে যুদ্ধক্ষেত্রে রয়েছেন তিনি।
ওই যুবকের নাম মোহন মিয়াজী (২৭)। তিনি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের রেফায়েত উল্লাহ মিয়াজীর ছেলে।
খবর নিয়ে জানা যায়, রাজধানী উত্তরার একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে রাশিয়ায় গেলেও পরে সেখান থেকে যোগ দেন যুদ্ধে।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশীর প্রাণ হারানোর খবর পাওয়া যায়।


