১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৪৮
রাজাকারকে হত্যা করায় টঙ্গীবাড়ীতে মুক্তিযোদ্ধার উপর হামলা
খবরটি শেয়ার করুন:
64

মুক্তিযুদ্ধ চলাকালিন সময় এক রাজাকারকে হত্যা করায় তার বংশধররা টঙ্গীবাড়ীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন দেওয়ান এর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। ওই মুক্তিযোদ্ধা এখন গুরুতর আহত অবস্থায় মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর তাকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। সে বুক ও চোখের মধ্যে অঘাতপ্রাপ্ত হয়ে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

স্থাণীয় সুত্রে জানাগেছে, মুক্তিযোদ্ধের সময় উপজেলার রংমেহার গ্রামের রাজাকার মোহাম্মদ আলি সেখসহ ৩ রাজাকারকে মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন দেওয়ান এর নেতৃত্বে হত্যা করা হয়। এনিয়ে রাজাকার মোহাম্মদ আলি সেখের উত্তরাধীকারীরা দির্ঘদিন যাবৎ তার হত্যার প্রতিশোধ নিতে চক্রান্ত করে আসছিলো। পরে বুধবার বিকেলে রমিজউদ্দিন দেওয়ান তার ভগ্নি প্রতি হাজি আ. খালেক শেখের জানাজা শেষে একা বাড়ি ফিরছিলেন।

পথমধ্যে রংমেহার গ্রামে প্রবেশ পথে শাহবুদ্দিন এর দোকানের সামনে রাজাকার মোহাম্মদ আলি সেখের নাতি আয়নাল হক সেখ, জরিপ সেখ, মধু সেখ, মকবুল সেখ, দেলোয়ার সেখ, আমির সেখ, বাবু সেখ, আল-আমিন এবং তাদের বংশধর লিটন সেখ, পলাশ সেখ, বদু সেখগংরা হাকিম ভূইয়ার নেতৃত্বে ওই মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়।

এ সময় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন নাঈম বেপারী মুক্তিযোদ্ধাকে বাচাঁতে এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় ওই সন্ত্রাসীরা।

এ ব্যাপারে যুবলীগ নেতা নাঈম বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর হতে আসামীরা পলাতক রয়েছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসূল হক জানান, আমরা রোববার টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে জরুরী সভা আহবান করেছি। সভায় বসে আমরা ওই সমস্ত রাজাকারদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যাবস্থা নিব।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা