যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২০
যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২০
৭৫

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির দিনিপ্রো শহরের একটি জনাকীর্ণ রেল স্টেশনে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হন। এছাড়া রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে ২৯ অক্টোবর থেকে একটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ খোলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এর মধ্যেই বড় ধরনের এই হামলা চালানো হলো।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে সংস্থা ‘উকরজালিজনিস্তিয়া’ জানায়, দিনিপ্রো স্টেশনে যখন ড্রোনটি আঘাত হানে, তখন সেখানে একটি কমিউটার ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিল এবং প্ল্যাটফর্মে বহু যাত্রী অবস্থান করছিলেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র হানঝা জানান, দিনিপ্রোতে শিক্ষার্থীদের একটি ডরমিটরিতেও হামলা হয়েছে। দিনভর এসব হামলার কারণে শহরটির সাড়ে তিন লাখ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাজধানী কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার আগে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া দিনিপ্রো নদীর পূর্ব তীরে কয়েকটি গুদামে আগুন লাগে এবং ধ্বংসাবশেষ পড়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি অভিযোগ করে বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে ট্রেন, স্টেশন ও আবাসিক ভবনের মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় এই হামলাকে পূর্বপরিকল্পিত ও নিষ্ঠুর উল্লেখ করে জানান, ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে রাশিয়া আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে মস্কো বরাবরের মতোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ