মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৫
129

জেলার সিরাজদীখান উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

উপজেলার চালতিপাড়ায় রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. সামসুজ্জামান জানান, উপজেলার চালতিপাড়ায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টীম ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার কথা স্বীকার করেছে। এর সঙ্গে জড়িত অন্য ডাকাতদের ধরার প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ