মুন্সিগঞ্জ সদরে জাতীয় শিক্ষা সপ্তাহে কেরাতে শ্রেষ্ঠ সরকারি হরগঙ্গা কলেজের শিহাব
মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ সদর উপজেলায় কেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মো. শিহাব। সে সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
গত ৮ জানুয়ারি মুন্সিগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন। কেরাত প্রতিযোগিতায় নিজের মেধার স্বাক্ষর রেখে শিহাব উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন।
সাফল্যের এই ধারাবাহিকতায় শিহাব এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী হিসেবে তার এই অর্জনে কলেজের শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
নিজের অনুভূতি ব্যক্ত করে শিহাব জানান, “উপজেলা পর্যায়ে প্রথম হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার এই অর্জনের পেছনে শিক্ষক এবং পরিবারের দোয়া ও সহযোগিতা রয়েছে। জেলা পর্যায়েও যেন ভালো করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।”


