মুন্সিগঞ্জ শহরে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও নগ্ন করে ঘোড়ানোর অভিযোগ
451

মুন্সিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার গণকপাড়া এলাকা থেকে আফজাল হাওলাদার (৪৮) নামে এক মধ্য বয়সী ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও নগ্ন করে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে শিলমন্দি এলাকার দুই যুবকের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

মারধর ও ঘটনার শিকার বৃদ্ধের মেয়ে ফারজানা আক্তার অভিযোগ করে জানান, বাবা বেলা সাড়ে ১১ টার দিকে এলোমেলো অবস্থায় বাড়িতে আসেন। পরে তিনি আমাদের জানান- ভোরে অটোরিকশা নিয়ে তাকে তুলে শিলমন্দি এলাকায় নিয়ে যায় ওই এলাকার রফিকুল খলিফা। সেখানে রড দিয়ে তাকে পিটানো হয়। একপর্যায়ে আমার বাবাকে নগ্ন করে গলায় রশি ঝুলিয়ে ক্ষেতের মধ্যে হাটিয়ে ভিডিও ধারণ করে ছেড়ে দেয় তারা।

তিনি আরও বলেন, অভিযুক্ত রফিকুলের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের ঘটনায় থানায় মামলা রয়েছে। তারা যে অমানবিক আচরণ করেছে আমি তার বিচার চাই।

এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ