১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৪০
মুন্সিগঞ্জ শহরে পাচারের সময় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক
খবরটি শেয়ার করুন:
150

মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে পাচার করতে আসা ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে পৌরসভার যোগিনীঘাট এলাকার মানিক বেপারীর ঘাটে জনৈক তারেক মাঝির ‘মুন্সিগঞ্জ ভাই ভাই সেলুন’ এর সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি।

এসময় অভিযুক্ত মো. মিজানুর রহমান ওরফে জাফর শেখের (৩৯) ব্যাগে তল্লাশি করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত জাফর লৌহজং উপজেলার নাগেরহাট এলাকার মৃত আ. আজিজ শেখের পুত্র।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে।