২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৩৭
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ৩’শ মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
খবরটি শেয়ার করুন:
167

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের ব্যস্ততম লঞ্চঘাট এলাকায় আজ শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০০ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করে মুন্সিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা নামের একটি সংগঠন।

প্রায় ২০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচালিত হয় এই কর্মসূচি।

পাশাপাশি জরুরি সময়ে রক্তের গ্রুপ জানা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া যায় এসব বিষয়ে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে সচেতনামূলক প্রচারণা করা হয়।

এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ইয়াকুব খান, ব্লাড বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।