মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়েজন করেন পৌর মেয়র ফয়সাল বিপ্লব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল কবির মাস্টার, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর খাইরুল ইসলাম, সোহেল রানা রানু, সাজ্জাত হোসেন সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ প্রমুখ।
মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।


