মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বদলি
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা-১ এর উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। ২৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. আসলাম খান ২০২৩ সালের ১ আগস্ট পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জে যোগ দেন।
৩৭৩
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা-১ এর উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
২৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. আসলাম খান ২০২৩ সালের ১ আগস্ট পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জে যোগ দেন।









