আ. লীগ আমলে দেয়া মুন্সিগঞ্জের সকল অ.স্ত্রে.র লাইসেন্স স্থগিত
127

মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিগত টানা আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া মুন্সিগঞ্জের সকল অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এছাড়া ওইসমস্ত অস্ত্র আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৫ আগস্ট গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক।

সেখানে বলা হয়- ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা ম্যাজেস্ট্রেসি হতে যে সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ