মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ব্যাতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার বৃক্ষরোপণ
290

মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল অভ্যন্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা।

আজ মঙ্গলবার দুপুর ১ টায় এই কর্মসূচি পালন করা হয়। এর উদ্যোক্তা ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি মাহাবুব উল আলম স্বপন।

এ সময় আয়োজকরা হাসপাতালের বাগান ও এর আশপাশে অর্ধ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবির, সিনিয়র ডাক্তার আবু সাঈদ, সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সহ সভাপতি এডভোকেট শাহ আলম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট ফেরদৌস উর রহমান মাখন, সংস্থার সদস্য সাদিয়া ইসলাম সুমা, সেতারা টুনি, হোসনেয়ারা ঝুমুর, আফিয়া খাতুন, রুজি বেগম আরিফ, হিমু, ইমন, ময়নাল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ