মুন্সিগঞ্জে ৯হাজার পরিবারের মাঝে সাংসদ মৃণালের ঈদ বস্র বিতরণ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও মুন্সিগঞ্জে দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার জমিদারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই পোশাক বিতরণ করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস আজ প্রায় নয় হাজার পোশাক বিতরণ করেছেন বলে জানা গেছে।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে নতুন শাড়ি ও লুঙ্গির আশায় শত শত নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে মৃণাল কান্তি দাস ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সাবেক দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক আল-মাহমুদ বাবু, মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ, শহর অাওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অাতাউর রহমান, ছাত্রলীগ নেতা আপন দাসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।









