মুন্সিগঞ্জে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
105

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করেন এনটিভি’র মুন্সিগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনউদ্দিন আহমেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ।

এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন। যা সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

এদিকে, স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘরিয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন ব্যক্তির ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে ওই দুইজন মারাত্মক আহত হন। সাংবাদিক সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডিও সংগ্রহ করেন। পরে ওই দুইজন মারা গেলে এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাংবাদিক সুরুজকে আসামি করা হয়।

দুটি ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, শহীদ সুরুজের সহধর্মিণী বর্ষা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান নবীন, মো. রাকিব শেখ, পিংকি রহমান, জাহিদ হাসান, মো. সুবিন, কাউসার শেখ, আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক হোসাইন সুমন, মো. স্বপন, গোলাম মাওলা প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ