২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৩৯
মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ‘দুর্জয় তারুণ্য’
খবরটি শেয়ার করুন:
122

মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার ঋষিপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘দুর্জয় তারুণ্য–Invincible Youth’।

আজ বুধবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার ঋষিপাড়া এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি।

অনুষ্ঠানে ঋষিপাড়া এলাকার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এসময় অতিথিরা বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শীতবস্ত্র বিতরণকালে দুর্জয় তারুণ্য সংগঠনের সভাপতি মো. মেহেদী হাছান, সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সৃজন শাহরিয়ার অর্নব ও সাজ্জাদ হোসাইন আপন, সাংগঠনিক সম্পাদক হুমায়রা তানজুম অর্না এবং দপ্তর সম্পাদক সাবিহা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের কার্যনির্বাহী সদস্য নাজমিন আফ্রিদিসহ অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।