২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:১২
মুন্সিগঞ্জে সন্তান নিয়ে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ শশুড়ের
খবরটি শেয়ার করুন:
975

মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে সাড়ে ৪ বছরের ছেলে সন্তান সাথে নিয়ে এক ইতালি প্রবাসীর স্ত্রী শশুড় বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

ডায়েরি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল ৭টায় পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকা থেকে ইতালি প্রবাসী নাইম শেখের বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন তার স্ত্রী নাদিয়া আক্তার (২৫)

পরে শশুড় বাড়ির পক্ষ থেকে তার সাথে মোবাইল ফোনে বা অন্যান্য সূত্র ধরে যোগাযোগের চেষ্টা করা হলেও হদিস মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর আগে প্রেম সূত্রে বিয়ে হয় নাইম ও নাদিয়ার। পরিবারের অমতে বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়ান নাদিয়া। তার হাত ধরেই বাড়ি ছাড়তে পারেন বলে ধারনা সকলের।