মুন্সিগঞ্জে শিশু অপহৃত, পরে উদ্ধার
126

মুন্সিগঞ্জ থেকে অপহৃত হওয়ার একদিন পর শিশু আনাস বিন মাহিমকে (৩) গোপালগঞ্জের মুকসুদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরের কলিগ্রামের মন্মথ বৈরাগীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে এদিন বিকালে গোপালগঞ্জের সিন্দিয়াঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

শিশু মাহিম মুন্সিগঞ্জের মধ্যম মহাখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে।

তাকে মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের জগদীস বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (৩০) অপহরণ করে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মাহিম মধ্যম মহাখালী গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়।

পরে মুন্সিগঞ্জ পুলিশের দেওয়া তথ্যে সিন্দিয়াঘাট ফাঁড়ির একদল পুলিশ মুকসুদপুরের কলিগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মন্মথ বৈরাগীর বাড়ি থেকে মাহিমকে উদ্ধার করে।

এসআই আব্দুস সালাম জানান, মাহিমকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী জয়ন্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ