১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:২০
মুন্সিগঞ্জে রাস্তায় দুইজনকে তল্লাশি করে পাওয়া গেল ৪ কেজি গাঁজা
খবরটি শেয়ার করুন:
158

মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্ডের বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টংগিবাড়ী উপজেলার হাসকিরা গ্রামের মো. কালু বেপারীর ছেলে মোঃ শহিদ বেপারী (৩২) এবং দক্ষিণ পাইকপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল বাতেন (৪৩)।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ডিবি পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি চৌকস দল টংগিবাড়ী থানাধীন কান্দাপাড়া কুন্ডের বাজারের মৃদুল শেখের ভাঙ্গারী দোকানের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ওই দুজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।